অন্ধ্রপ্রদেশ পুলিশ মোট ৩১ জন মাওবাদীকে গ্রেফতার করেছে, যার মধ্যে মাওবাদী কেন্দ্রীয় কমিটির নয়জন সদস্যও রয়েছেন। অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা সংস্থার এডিজি মহেশ চন্দ্র লাড্ডা মঙ্গলবার এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে। বিজয়ওয়াড়ায় মাওবাদীদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করা হয়েছে। শহরের উপকণ্ঠে কানুরের কোঠা অটোনগরে একটি ভবন মাওবাদীদের আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন তথ্য পাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির সময়, পুলিশ ছত্তিশগড় থেকে ২৮ জন মাওবাদীকে গ্রেফতার করে, যার মধ্যে ২১ জন মহিলা এবং চারজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছে। কর্তৃপক্ষ তথ্য পেয়েছিল যে মাওবাদীরা চারটি ভিন্ন স্থানে আস্তানা তৈরি করেছে। এই আস্তানাগুলি সনাক্ত করে এবং মাওবাদীদের গ্রেফতার করার জন্য একটি বিশাল অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ধৃত মাওবাদীদের দাবি, তারা এই রাজ্যে দিনমজুরির জন্য এসেছিল। পরে তাদের গ্রেফতার করা হয়। যে বাড়ি থেকে এই মাওবাদীদের গ্রেফতার করা হয়, পুলিশ সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, গত দেড় মাস ধরে তারা এখানে বসবাস করছিল। পুলিশ এই বাড়িটির সিকিউরিটি গার্ডকে আটক করেছে এবং আরও তথ্যের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। একইভাবে, কৃষ্ণা জেলায় মাওবাদীদের উপস্থিতির তথ্য পাওয়ার পর, পুলিশ বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজন মাওবাদীকে গ্রেফতার করেছে। পুলিশ কর্তারা জানিয়েছেন, গ্রেফতার হওয়া মাওবাদীদের বেশিরভাগই ছত্তিশগড়ের বাসিন্দা। কৃষ্ণা জেলার এসপি বিদ্যাসাগর নাইডু বলেন, “আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়েছি। রাজ্যের বিভিন্ন স্থানে গোয়েন্দা ও অক্টোপাস দল যৌথ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছি।” গ্রেফতার হওয়া মাওবাদীদের বেশিরভাগই ছত্তিশগড়ের। পাঁচটি জেলায় অভিযান চালানো হয়েছে। আমরা মাওবাদী কেন্দ্রীয় কমিটির সম্পাদক থিপ্পিরি তিরুপতির দলকে গ্রেফতার করেছি। আমরা আগামিকাল গ্রেফতার হওয়া মাওবাদীদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করব।” মঙ্গলবার সকালে ছত্তীসগঢ়ের সুকমা জেলা এবং তেলেঙ্গানার ভদ্রাদী কোঠাগুড়েম জেলা লাগোয়া অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামরাজু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য মাধবী হিডমা। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ওয়াড়া এবং কাকিনাড়া জেলা থেকে মোট 31 জন মাওবাদীকে গ্রেফতার করেছে৷


