প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল অধ্যুষিত শালবনী ব্লকে বৃহস্পতিবার ভোট প্রচার করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া । সঙ্গে ছিলেন শালবনী ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলার বন দপ্তরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, শিক্ষক নেতৃত্ব তন্ময় সিংহ প্রমুখ। এদিন সকালে শালবনী ব্লকের অন্তর্গত ঐতিহাসিক কর্ণগড় মন্দিরে পুজো দেন মানসবাবু। তারপর শালবনী ব্লকেরর অন্তর্গত ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েত্ জুড়ে প্রচার চালান প্রার্থী। কর্ণগড় মন্দিরে পুজো দেওয়ার পর শালবনী ব্লকের নেতৃত্ব দের সাথে নিয়ে কর্ণগড় মন্দির থেকে ভাদুতলা মোড় পর্যন্ত প্রচার চালান মানসবাবু। ছিল উপচে পড়া ভীড়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি প্রায় দু হাজার মানুষ এদিনের প্রচারে অংশ নেন। ছিল বাইক মিছিলও। জঙ্গল মহলের এদিনের প্রচারে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *