November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

৪ দিন বন্ধ থাকবে পার্কস্ট্রিট উড়ালপুল

আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে পার্ক স্ট্রিট উড়ালপুল। ভার বহন করার ক্ষমতা কতটা, তা পরীক্ষা করার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানিয়েছে কলকাতা পুলিস এবং হুগলি রিভার ব্রিজ কমিশনারস ( এইচআরবিসি)। ৩ তারিখ রাত ১০টা থেকে ৬ তারিখ সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। একটানা তিন দিন এই উড়ালপুল বন্ধ থাকার জন্য গাড়ি চলাচলে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছে

কলকাতা পুলিস। এই কয়েকদিন  উড়ালপুল বন্ধ থাকার জন্য বেশ কিছু বিকল্প পথ ঠিক করে দেওয়া হয়েছে কলকাতা পুলিসের তরফে।  ধর্মতলা এবং এক্সাইড মোড়ের দিকে যাওয়ার যাবতীয় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে জওহরলাল নেহরু রোডের দিকে। এক্সাইড অভিমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড এবং মেয়ো রোডের দিকেও চালানো হতে পারে বলে তারা জানিয়েছেন। জরুরি অবস্থায় পার্ক স্ট্রিট ক্রসিং থেকে রেড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে গাড়ির অভিমুখ।