November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

সাসপেন্ড সাংসদদের ফেরানোর দাবিতে ধরনা

বহিষ্কৃত ১২ জন বিরোধী দলের সাংসদদের ফিরিয়ে নেওয়ার দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বিরোধী দলের সাংসদেরা ৷ সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ২৯ নভেম্বর অধিবেশন শেষের আগে ১২ জন সাংসদকে বহিষ্কারের প্রস্তাব আনেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ তা ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ৷ এ বছরের বাদল অধিবেশনের শেষ দিন সংসদে “সংসদ বিরোধী এবং হিংসাত্মক” আচরণের জন্য এঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ বিরোধী দলের সাংসদেরা সংসদের গান্ধি মূর্তির পাদদেশে লাগাতার ধর্নায় বসার ডাক দেন ৷ আজ সকাল আনুমানিক সাড়ে ১০ টা থেকে ধর্নায় বসেছেন তাঁরা ৷ উপস্থিত রয়েছেন রাহুল গান্ধি ৷ এদিকে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোলে সরগরম সংসদ ৷ যার জেরে শুরুর ১০মিনিটের মধ্যেই মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন ৷ বেলা ১২টা পর্যন্ত মুলতুবি রাখা হল উচ্চকক্ষের অধিবেশন  ৷  সাংসদ দোলা সেন জানান, সাংসদদের এই বহিষ্কারের মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠরা তাদের জোর দেখাচ্ছে ৷ তিনি বলেন, “ওরা যখন বিরোধী দল ছিল, তখন সংসদের কাজকর্মে প্রায়ই বাধা দিত ৷ যতক্ষণ না পর্যন্ত ন্যায়বিচার পাচ্ছি, আমরা আমাদের ধর্না চালিয়ে যাব ৷” দুপুর ১২টায় রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর আজও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে  ১২ জন সাংসদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা ৷ অধিবেশন শুরুর আনুমানিক ১০ মিনিট পর ফের বেলা ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন ৷ এদিকে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, যদি রাজ্যসভার ওই ১২ জন সদস্য ফিরে আসতে চান, তাহলে তাদের অনুশোচনা প্রকাশ করতে হবে ৷ তিনি বলেন, “তাঁরা ধর্নায় বসুন ৷ আমি প্রার্থনা করি মহাত্মা গান্ধী যেন তাঁদের জ্ঞান দেন ৷”