November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই সারতে হবে মাধ্যমিকের টেস্ট

মাধ্যমিকের সূচি ঘোষণার সময়ই জানানো হয়েছিল টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক। এবার সময়সীমা বেঁধে দেওয়া হল পর্ষদের তরফে। বলা হয়েছে, ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যেই নিতে হবে পরীক্ষা।  এদিকে এখন নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া প্রজাতি। ফলে শিক্ষামহলে জোর চর্চা, ফের বন্ধ হয়ে যাবে না তো স্কুল? তাহলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে। সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সেক্ষেত্রে অন্যতম সমাধান টেস্ট। যদি একান্তই রাজ্যের দুই মেগা পরীক্ষা করানো সম্ভব না হয়, তাহলে টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হতে পারে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর।