November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

শ্রীনগরে খতম ৩ জঙ্গি

তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী ৷ গভীর রাতে শ্রীনগরের পান্থা চক এলাকায় পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে নিকেশ হয়েছে তারা, দাবি করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ রাতভর চলা এই এনকাউন্টারে জখম হয়েছেন তিনজন পুলিশকর্মী এবং এক সিআরপিএফ জওয়ানও ৷ কাশ্মীর জোন পুলিশের তরফে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার একটি টুইট করে জানিয়েছেন, “তিনজন জঙ্গি মারা গিয়েছে ৷ তাদের পরিচয় জানা যায়নি ৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা জাতীয় জিনিস উদ্ধার করা হয়েছে ৷ তল্লাশি চলছে ৷”