November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
জেলা

কাঁথিতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত ২

বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে কাঁথিতে ৪জনের মৃত্যু ৷ আহত দু জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক কাঁথির শকুন্তলা লজের কাছে । জানা গিয়েছে, দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি ৷ উলটো দিক থেকে কলকাতা থেকে দিঘার দিকে আসছিল গাড়িটি ৷ ওভারটেক করতে গিয়ে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ সোজা এসে ধাক্কা মারে বাসে । মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে প্রথমে তিনজনের মৃত্যু হয় । বাকি দু জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরে একজনের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ঘনায় বাসের এক যাত্রীও গুরুতর জখম হন ৷ আহত দু জনকে পরে কলকাতায় রেফার করা হয়েছে ৷