November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

পাটুলিতে খেলার মাঠে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি কিশোর

পাটুলিতে স্থানীয় একটি খেলার মাঠে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে আহত হয়েছে এক কিশোর। পাটুলি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি খেলার মাঠে এই ঘটনার জেরে প্রশাসেনর দিকে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনাস্থলে গিয়েছে পাটুলি থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। কালীপুজোর পরদিন কীভাবে এখানে এই বোমা উদ্ধার হল তা নিয়ে উঠছে প্রশ্ন। থানার এত কাছে কীভাবে এই ধরণের একটি ঘটনা হল তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। পাটুলির মত একটি জনবহুল এলাকায় কীভাবে মাঠের মধ্যে বোমা কে বা কারা রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।