November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
ক্রাইম

ধর্ষণ করে লিভ-ইন সঙ্গীকে খুন, দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলল কসাই!

নিজে পেশায় কসাই৷ তামিলনাড়ুতে মাংস কাটার কাজ করত সে৷ শেষ পর্যন্ত নিজের লিভ ইন সঙ্গীকেই ধর্ষণ করে খুন করে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করে ফেলল ২৫ বছর বয়সি এক যুবক! নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়৷ নিজের লিভ ইন সঙ্গীর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলে ফেলে এসেছিল ওই যুবক৷ কিন্তু একটি কুকুরের মুখে মানুষের কাটা হাত দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ তার পরই নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, মৃতের নাম নরেশ ভেংরা৷ পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুতে থাকার সময় গত কয়েক বছর ধরে ২৪ বছর বয়সি এক তরুণীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিল নরেশ৷ ওই তরুণীও ঝাড়খণ্ডের খুঁটি জেলারই বাসিন্দা৷ কিন্তু কিছুদিন আগে বাড়ি ফিরে ওই তরুণীকে না জানিয়েই অন্য এক মহিলাকে বিয়ে করে নরেশ৷ এর পর স্ত্রীকে না নিয়েই তামিলনাড়ু ফিরে গিয়ে ফের ওই তরুণীর সঙ্গে থাকতে শুরু করে সে৷ ইতিমধ্যে ওই তরুণীও নরেশকে বিয়ের জন্য চাপ দিতে থাকে৷ গত ৮ নভেম্বর ওই তরুণীকে নিয়ে খুঁটিতে ফেরে নরেশ৷ কিন্তু বাড়িতে না গিয়ে ওই তরুণীকে নিয়ে এলাকার একটি জঙ্গল ঘেরা জায়গায় যায় সে৷ সেখানে ওই তরুণীকে অপেক্ষা করতে বলে ধারাল অস্ত্র কিনে আনে নরেশ৷ এর পর প্রথমে ওই তরুণীকে ধর্ষণ করে সে৷ তার পর ওড়না গলায় জড়িয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করে নরেশ৷ প্রমাণ লোপাট করতে তরুণীর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলেই ফেলে আসে অভিযুক্ত৷ যাতে বন্য পশুরা ওই দেহাংশ খেয়ে নিতে পারে৷ এর পর নিজের বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গেই থাকছিল নরেশ৷