November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
বিনোদন

নতুন সিরিজের জন্য কঠোর অনুশীলনে মগ্ন ইশা

ডিসেম্বরের শেষের দিকেই শুরু হতে চলেছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের আগামী সিরিজ ‘বিবি বক্সী’র শুটিং। এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে। নায়িকাকে দেখা যাবে একজন প্রত্যন্ত গ্রামের মেয়ে্র রূপে, যে একাধারে অফিস সামলাবে, আবার বাড়িও। অফিসে সে যাতায়াত করে সাইকেলে। তাই চিত্রনাট্য মেনে অভিনেত্রী কঠোর অনুশীলনে মগ্ন। অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে তাঁকে। ইশা ছাড়াও এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। ‘বিবি বক্সী’তে তিনি কোনও কৌতুকাভিনেতা নন, গম্ভীর পুলিশ অফিসার। যাঁর কাঁধে অনেক দায়িত্ব। ইশার হবু স্বামী ‘গোপাল’-এর চরিত্রে অভিনয় করবেন দেবরাজ ভট্টাচার্য। তাঁর মায়ের ভূমিকায় বিদীপ্তা চক্রবর্তী। ইশার মা-বাবার ভূমিকায় দেখা যাবে অসীম রায়চৌধুরী ও ভবানী মুখোপাধ্যায়কে। বোলপুরের প্রত্যন্ত গ্রাম সর্পলেনায় শুটিং হবে বলে শোনা যাচ্ছে। এই গ্রামে এখনও পর্যন্ত কেউ শুটিং করেনি। কিছু অংশের শুটিং হবে কলকাতায়। সেই অংশের শুটিং আগে শুরু হবে। প্রসঙ্গত, ওয়েব প্ল্যাটফর্ম ফ্রাইডে-র জন্য তৈরি এই সিরিজের কাহিনিকার পারমিতা মুন্সী। তিনি সংলাপও লিখেছেন। যৌথ ভাবে চিত্রনাট্য লিখছেন জয়দীপ এবং পারমিতা। প্রত্যন্ত গ্রামের বিনোদবালা বক্সী কনস্টেবল হয়েও গোয়েন্দার মতো বুদ্ধি ধরেন। তিনি কি নিজেকে সত্যানুসন্ধানী হিসাবে প্রমাণ করতে পারবেন? জানাবে ‘বিবি বক্সী’।