November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

 ‘অপ্রিয় সত্যি কথা বলতে নেই!’ বিধানসভায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আরজি কর কাণ্ডের বিচার চলছে সুপ্রিম কোর্টে৷ তাই সরাসরি সেই ঘটনা নিয়ে মুখ না খুললেও বিধানসভা থেকে নাম না আন্দোলনরত চিকিৎসকদের একাংশকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী৷ মূলত স্বাস্থ্য সাথী কার্ডের অপব্যবহার করে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ শাসক দলের পক্ষ থেকে তোলা হয়েছিল, এ দিন মুখ্যমন্ত্রীর মুখে সেই সুরই শোনা গিয়েছে৷ ইঙ্গিতপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘অপ্রিয় সত্যি কথা বলতে নেই।’ এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারির বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ এর পরই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগেও সরব হন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘অপ্রিয় সত্যি কথা বলতে নেই। যেহেতু আরজি কর কেসটা বিচারাধীন, তাই আমি এ নিয়ে কিছু বলছি না। অনেকেই স্বাস্থ্য সাথীর টাকা নিয়ে চিকিৎসা করান৷ কিন্তু স্বাস্থ্য সাথীর টাকার যারা অপব্যবহার করছে, তাদের শাস্তি হবে৷ চোরের মায়ের বড় গলা৷ আমি আরও ভালোভাবে তদন্ত করছি। এটা জনগণের টাকা। আমরা ভালো করে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেব৷’