November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
ক্রাইম

কলেজের মধ্যে ঢুকে ছাত্রীর মুখে কাপড় গুজে গণ ধর্ষণের চেষ্টা ৩ যুবকের, গ্রেফতারির দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ

তিন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি আচমকাই ঢুকে পড়ে নার্সিং কলেজে। তারপরেই এক বিএসসি চতুর্থ বর্ষের পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা করল তাঁরা। তবে কিছু অঘটন ঘটার আগেই ওই তরুণী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার এমনই একটি ঘটনা ঘটল পঞ্জাবের লুধিয়ানায় শহীদ কারতার সিং সারাভা মেডিকেল কলেজ ও হাসপাতালে । জানা যাচ্ছে, ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদি এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই খবর, ইতিমধ্যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান সহ একাধিক তথ্য সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, এদিন বিকেলে আচমকাই গাড়ি করে তিন আততায়ী কলেজ চত্বরে ঢুকে পড়ে। তারপর ওই চতুর্থ বর্ষের তরুণীকে ফাঁকা এলাকা দেখে তাঁর মুখ বন্ধ করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাঁর জামাকাপড় ছেড়া হয়, মুখে কাপড় গুজে দেওয়ার চেষ্টা করা হয় এবং শরীরে আছড়ে দেওয়া হয়। এরমধ্যে কোনওরকমে সেই তরুণী নিজেকে সুরক্ষিত বের করে এনে ঘটনাস্থল থেকে পালিয়ে বিল্ডিংয়ের পেছনে কয়েকজন সহপাঠীর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে সবকিছু খুলে বলে। অন্যদিকে বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিন ব্যক্তি।