November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীরও

বৃহস্পতিবার বিকেলে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল ছিল আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্তের কাছে। ভূপৃষ্ট থেকে প্রায় ২০৯ কিমি গভীরে। এদিন বিকেল ৪টে ১৯ মিনিট নাগাদ কম্পণ অনুভূত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপরই আতঙ্কিত মানুষজন ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় খোলা জায়গায় এসে দাঁড়ান। এই ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে কাশ্মীরের একাংশও। তবে কোথাও থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, আজ সাতসকালে কেঁপে ওঠে নাগাল্যান্ডও। এদিন সকাল ৭টা ২২ মিনিট নাগাদ হঠাৎই কম্পণ অনুভূত হয় নাগাল্যান্ডের কিফিরে। রিখটার স্কেলে তম্পনের মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের জেরে আতঙ্কিত এলাকাবাসীরা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।