November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
ক্রাইম

মধ্যপ্রদেশে নাবালিকাকে অপহরণ করে চলন্ত অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ

মধ্যপ্রদেশে এবার এক ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে চলন্ত অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ করার অভিযোগ উঠল মৌগঞ্জ জেলায়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মৌগঞ্জ জেলার সদর থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত হনুমানা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। এই এলাকাটি আবার উত্তরপ্রদেশের মির্জাপুর লাগোয়া একটি তহশিল। নির্যাতিতা নাবালিকা নিজের বয়ানে পুলিসকে জানিয়েছে, দুই ব্যক্তি তাঁকে অপহরণ করে জননী এক্সপ্রেস অ্যাম্বুল্যান্সে তুলে গণধর্ষণ করে। চলন্ত অবস্থাতেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে ওই নাবালিকা। পুলিসের তরফে জানানো হয়েছে, নাবালিকার মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার দিনই নির্যাতিতা অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযুক্তদের মধ্যে একজন ওই অ্যাম্বুল্যান্সের চালক বীরেন্দ্র চতুর্বেদী ও অপর জন হল তার বন্ধু রাজেশ কেওয়াত। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।