November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, টানা বৃষ্টি তামিলনাড়ুতে

বৃষ্টির জেরে নাজেহাল দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। চেঙ্গালপাত্তু, কুড্ডালোর, মায়িলাদুথুরাই, তিরুভারুর, থিরুথুরাইপান্ডি, বেদনারায়ণ এলাকা সহ গোটা তামিলনাড়ুতে অন্তত ২ হাজার একর চাষের জমি জলের তলায়। অতি ভারী বৃষ্টির কোপ থেকে রেহাই পায়নি রাজধানী শহর চেন্নাইও। গোদের উপর বিষফোড়া এটাই যে, এখনই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এমনই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।  সাইক্লোন ফেঙ্গালের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে আগাম সতর্ক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। চেন্নাই, চেঙ্গালাপাত্তু, কুড্ডালোর, মায়িলাদুধুরাই, এবং রামানাথপুরমে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার ও প্রযুক্তি কলেজের ডিপ্লোমা পরীক্ষাও স্থগিত করা হয়েছে।