November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিনোদন

সাতসকালে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

আর্থিক তছরুপ মামলার তদন্তে সাতসকালে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা। রাজের সহযোগী এবং ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা। মাস খানেক আগেই স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। এসবেই মাঝেই ফের বিপাকে দম্পতি। শুক্রবার সাতসকালে তারকা দম্পতির মুম্বই-উত্তরপ্রদেশের ১৫ টি জায়গায় চিরুণি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। প্রাপ্তবয়স্কদের জন্য মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে পর্নোগ্রাফির কনটেন্ট বিতরণ করা, সেই সঙ্গে আর্থিক তছরুপের অভিযোগের ভিত্তিতেই ফের ইডি-র কবলে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি।