November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিনোদন

প্রকাশিত হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো

শহরে শুরু হতে চলেছে সিনেমার সবচেয়ে বড়ো উৎসব। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ । ইতিমধ্যেই KIFF-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে মনোনীত ছবিগুলির তালিকা। এদিন রবীন্দ্র সদনে প্রকাশিত হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। এবারের উৎসবেও থাকছে মোট ১৫টি বিভাগ – ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান সিলেক্ট (NETPAC), বেঙ্গলি প্যানোরমা, সিনেমা ইন্টারন্যাশনাল, স্পেশাল স্ক্রিনিং, আনহার্ড ইন্ডিয়া, ইন্ডিয়ান শর্ট ফিল্মস, ডক্যুমেন্টারি ফিল্মস; সঙ্গে থাকছে মাস্টারক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কয়েকটি বিভাগ৷