November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
ক্রাইম

উত্তরপ্রদেশে ডিউটিতে যাচ্ছিলেন নার্স, স্কুটি থেকে ফেলে ঝোপে টেনে গণধর্ষণ, গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল লঙ্কা গুঁড়ো!

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ডিউটিতে যাওয়ার সময় নার্সকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণ করে গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল লঙ্কার গুঁড়ো! উত্তরপ্রদেশের জালাউনে সেই ঘটনায় হইচই। সূত্রের খবর, মান্ডব চুরখি থানা এলাকায়, দুর্বৃত্তরা কর্তব্যরত এক স্টাফ নার্সকে জোর করে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায় এবং একে একে ধর্ষণ করে। এর পরেই দেওয়া হয় লঙ্কা গুঁড়ো। গ্রামবাসীরা অচেতন স্টাফ নার্সকে হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেয়। জানা গিয়েছে, গণধর্ষণের শিকার ওই নার্স জালাউনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত আছেন। চাঞ্চল্যকর এ ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, তদন্ত চলছে। গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের খোঁজে পুলিশের দুটি দল মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে, স্কুটিতে ডিউটি করতে যাওয়া স্টাফ নার্সকে জোর করে টেনে হিঁচড়ে ঝোপের কাছে নিয়ে গিয়ে এই অপকর্ম করে। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।