November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু! শরীরে একাধিক আঘাত

কলকাতার এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকার। মৃত পুলিস কর্মীর নাম শংকর চট্টোপাধ্যায় (৫৯)। আলিপুর থানার এএসআই ছিলেন শংকর। বৃহস্পতিবার সন্ধ্যায় শংকরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই প্রতিবেশীরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। ছড়িয়ে পরে উত্তেজনা। প্রতিবেশীদের অভিযোগ অসুস্থ শংকরকে খুন করেছে স্ত্রী-পুত্র।  আজ নয় কয়েকদিন আগেই মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁদের। পাশাপাশি প্রায় সময় মারধর করতো মা-ছেলে, এমনকি গত দু’দিন আগে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হয়েছিলো বলে জানান তারা। প্রতিবেশীরা একশো ডায়েল করে বিষয়টি পুলিশকে জানালে রিজেন্ট পার্ক থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, অসুস্থ শংকর চিকিৎসার কারণে ছুটি নিয়ে বাড়িতে ছিলো। বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। দেহে কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।  কিন্তু পুলিশকর্মী শংকর চট্টোপাধ্যায় গতকাল মারা গিয়েছেন একথা মানতে নারাজ প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার বাড়ির বাইরে রাস্তায় ফেলে মারধর করা হয় শংকর চট্টোপাধ্যায়কে। সেদিনের পর থেকেই আর তাকে কেউ দেখতে পাননি এলাকায়। এমনকি গতকাল যখন দেহ উদ্ধার হয় তখন দেহে পচন ধরে গিয়েছিল বলে দাবি তাদের। অমানবিক অত্যাচার করা হতো অসুস্থ এই পুলিসকর্মীর উপর।