November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

‘এলাকায় শান্তি বজায় রাখুন’, উত্তরপ্রদেশে সম্ভলে মসজিদ সমীক্ষা স্থগিত, নির্দেশ সুপ্রিমকোর্টের

সম্ভলের জামা মসজিদে সমীক্ষার পক্ষে এখনই কোনও রায় নয় ৷ শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মসজিদে সমীক্ষার বিরুদ্ধে উত্তরপ্রদেশ হাইকোর্টে মামলা করেছে মসজিদ কমিটি ৷ উচ্চ আদালতে সেই মামলা যতক্ষণ না গ্রাহ্য করা হচ্ছে, ততক্ষণ নিম্ন আদালত এই প্রসঙ্গে কোনও রায় দিতে পারবে না ৷ এমনটাই জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ৷ এই মুহূর্তে এলাকায় শান্তি বজায় রাখা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে জানায় আদালত ৷ আগামী 6 জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনও সমীক্ষার কাজ হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত । সেই সঙ্গে, দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী 3 দিনের মধ্য়ে মসজিদ কমিটিকে এই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে হবে ৷ পাশাপাশি, সমীক্ষার কাজ মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । প্রসঙ্গত, সম্ভলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয়, সেখানকার শাহি মসজিদ মুঘল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল । গত 19 নভেম্বর মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক আদিত্য গোস্বামী কমিশনার নিয়োগ করে মসজিদে সেই দিনই সমীক্ষার নির্দেশ দেন । আদালতের নির্দেশে প্রথমদিন সমীক্ষার কাজ সম্পন্ন হয় ৷ কিন্তু গত 24 নভেম্বর দ্বিতীয় বার সমীক্ষার সময়ে উত্তেজনা ছড়ায় । ঘটনায় 6 জনের মৃত্যু হয় । পুলিশের গুলিতেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ । পুলিশ এখনও পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে ৷ 7টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় 2 হাজার 750 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷