November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

 চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

পদ্মাপারের অশান্তির আঁচ এবার গঙ্গাপারেও। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি দাবিতে কলকাতা মিছিল সনাতনীদের। পুলি সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি।  আহত এক পুলিসকর্মী।  ধুন্ধুমার পরিস্থিতিতে বেক বাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তার দাবি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া ‘নিপীড়নের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ। এরপর ২৫ নভেম্বর বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করে পুলিস। এদিকে চিন্ময়ের গ্রেফতারি পর যখন বাংলাদেশে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ, তখন কলকাতায় মিছিল বের করলেন সনাতনীরা। এদিন শিয়ালদহ থেকে মিছিল করে পার্ক সার্কাসের বেকবাগানে বাংলাদেশি হাইকমিশনের দিকে আসছিলেন তাঁরা। বাংলাদেশের হাইকমিশনের কাছে ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিস। এরপরই দু’পক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়।   সংঘর্ষে মাথা ফাটে এক পুলিসকর্মীর। এমনকী, প্রথম ব্যারিকেড ভেঙে দেনও মিছিলকারীরা।