November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

ফেনজালের তান্ডবে লণ্ডভণ্ড চেন্নাই, মৃত ৩

উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে শনিবার মধ্যরাতেই আঘাত হানল ঘূর্ণিঝড় ‘ফেনজাল’। আর এই ঘূর্ণিঝড়ের দাপটে চেন্নাইতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন। স্থলভাগে প্রবেশের পর, রবিবার সকালে শক্তি হারিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পুদুচেরির কাছে অবস্থান করছে এবং এইদিন, দুপুরের মধ্যে আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই, তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে আগেই স্কুল, কলেজ এবং অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। উপকূল এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ত্রাণ শিবির চালু করা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে শনিবার রাত থেকেই সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয় চেন্নাই বিমানবন্দর । রবিবার ভোর ৪টের পর বিমান চলাচল শুরু হলেও অনেক বিমান বাতিল হয়েছে, বেশ কিছু বিমান অন্য শহরে পাঠানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বিমান চলাচল স্বাভাবিক। তবে চেন্নাই এবং শহরতলি অঞ্চলে এখনও ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি, অনেক রেললাইন এখনও জলের তলায় ডুবে রয়েছে। ঘূর্ণিঝড় ‘ফেনজালের’ আঘাতে চেন্নাইয়ে,পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আঘাত হেনেছে। এ ছাড়াও এই ঝড়ের প্রভাবে পড়শি দেশ শ্রীলঙ্কাতেও নিহত হয়েছেন ১৫ জন। ঝড়ের কারণে শনিবার রাত থেকেই সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয় চেন্নাই বিমানবন্দর । রবিবার ভোর ৪টের পর বিমান চলাচল শুরু হলেও অনেক বিমান বাতিল হয়েছে, বেশ কিছু বিমান অন্য শহরে পাঠানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বিমান চলাচল স্বাভাবিক। তবে চেন্নাই এবং শহরতলি অঞ্চলে এখনও ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি, অনেক রেললাইন এখনও জলের তলায় ডুবে রয়েছে।