November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

শীর্ষ আদালতে পিছিয়ে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা

ফের সর্বোচ্চ আদালতে পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডি এবং সিবিআই হেফাজতে এবং জেল হেফাজতে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। সূত্রের খবর, সেই সংক্রান্ত তথ‍্য আদালতে দিতে দেরি করেছেন আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, “গতকাল রাতে এই রিপোর্টের খোঁজ আমরা করছিলাম। কিন্তু আপনারা রিপোর্ট জমা দেননি।” ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ইউ ক্যান নট টেক কোর্ট ফর গ্র্যান্টেড, উই নিড টু কিপ সার্টেন ওয়ার্ক কালচার হিয়ার”। বস্তুত, আদালতকে মর্যাদা দেওয়া ও আইনজীবীদের কর্ম সংস্কৃতি নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন বিচারপতি।