November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

বাঁশদ্রোণীতে পুলিশকর্মীর ওপর ধারালো অস্ত্রের কোপ, ধৃত ১

বাঁশদ্রোণীতে পুলিশকর্মীর ওপর ধারালো অস্ত্রের কোপ।  ইতিমধ্যে রুদ্র দেব ভট্টাচার্য নামে  অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে এক বৃদ্ধা ১০০ ডায়ালে ফোন করে তিনি জানান তার ছেলে তাকে মারধর করেছে। এই খবর পেয়ে লালবাজারের তরফ থেকে বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে বলা হয়। সেখানে গেলে ওই বৃদ্ধার ছেলে পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এই মুহূর্তে ওই আহত পুলিশকর্মীর এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে  ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন ওই যুবকের মানসিক ভারসাম্য ঠিক নয়। এর আগেও সে এই ধরণের ঘটনা ঘটিয়েছে।