November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

ত্রিপুরায় বাংলাদেশ হাই-কমিশনে হামলায় গ্রেফতার ৭, সাসপেন্ড ৪ পুলিশকর্তা

 ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের উপর হামলার জের ৷ নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও অন্যান্য কূটনৈতিক ভবনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত ৷ সেই সঙ্গে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতিও পেশ করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পাশাপাশি, 4 পুলিশকর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, “আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাই কমিশনে ভাঙচুরের ঘটনা কোনও মতেই কাম্য নয় ৷ ঘটনাটি গভীরভাবে দুঃখজনক । কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি কোনও অবস্থাতেই প্রতিবাদের লক্ষ্য হত পারে না ৷ এই আবহে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশে তাদের ডেপুটি হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।”