November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
বিনোদন

অস্কার মঞ্চে মনোনীত হল ইমন চক্রবর্তীর ‘ইতি মা’

এবার অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেম ইমন চক্রবর্তী। বাংলা গানের কাছে এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। মঙ্গলবার সকালেই সুখবর পেলেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভরছে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান, এবার এই গানের মধ্যেই চলবে চুলচেরা বিচার। সেই তালিকাতেই রয়েছে ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি ‘পুতুল’ কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। সেই ছবিরই গান ‘ইতি মা’। চলতি বছর শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। আর ডিসেম্বর পড়তেই সামনে এল বড় খবর।