November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

আলিপুর চিড়িয়াখানা থেকে ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হল বাঘিনী জিনাতকে

মঙ্গলবার রাতেই আলিপুর চিড়িয়াখানা থেকে ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হল বাঘিনী জিনাতকে৷ গত রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ধরা হয়েছিল জিনাতকে৷ কয়েক মাস আগে মহারাষ্ট্র থেকে ওড়িশার সিমলিপালের জঙ্গলে নিয়ে আসা হয়েছিল বাঘিনী জিনাতকে৷ কিন্তু নতুন পরিবেশে যে কোনও কারণেই হোক, মন টেকেনি বাঘিনীর৷ সপ্তাহ দুয়েক আগেই সিমলিপালের জঙ্গল ছেড়ে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের দিকে চলে আসে জিনাত৷ ঝাড়গ্রামের জঙ্গলে জিনাতের উপস্থিতি টের পাওয়ার পর থেকেই বাঘিনীকে ধরার চেষ্টা শুরু করে রাজ্য বন দফতর৷ যদিও সহজে ধরা দেয়নি জিনাত৷ ঝাড়গ্রাম থেকে আরও এগিয়ে পুরুলিয়ার জঙ্গলে আশ্রয় নেয় সে৷ পিছু নেয় বন দফতরও৷ যদিও ছাগল, মোষের বাচ্চার মতো বিভিন্ন টোপ দিয়ে ফাঁদ পাতলেও তা এড়িয়ে পালাতে থাকে বাঘিনী৷ শেষ পর্যন্ত বাঁকুড়ার জেলার জঙ্গলে প্রবেশের পর জিনাতকে কার্যত কোণঠাসা করে ফেলে বন দফতর৷ শেষ পর্যন্ত গত রবিবার ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘিনী৷ রবিবার রাতেই বাঁকুড়া থেকে গ্রিন করিডর করে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় জিনাতকে৷ ঘুমপাড়ানি গুলির প্রভাব কাটার পর স্বাভাবিক খাওয়া দাওয়াও শুরু করে সে৷ আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি রেডিও কলারের মাধ্যমে জিনাতের উপরে নজর রাখছিলেন ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যানের বিশেষজ্ঞ পশু চিকিৎসকরাও৷ শেষ পর্যন্ত শারীরিক অবস্থায় সেরকম কোনও সমস্যা না থাকায় মঙ্গলবার রাতেই জিনাতকে নিয়ে সিমলিপালের দিকে রওনা দেয় ওড়িশার বন দফতরের একটি দল৷