November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

ইরানে বিজনেস ট্রিপে গিয়ে নিখোঁজ ৩ ভারতীয়

ব্যবসায়িক সফরে ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয় নাগরিক। সেই দেশে পা রাখার কিছু পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁদের পরিবারবর্গ। শুক্রবার এই খবর জানিয়ে বিদেশ মন্ত্রক বলেছে, নিখোঁজ ব্যবসায়ীদের খুঁজে বের করার জন্য ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিখোঁজ তিন ব্যক্তিই ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন। কিন্তু, তেহরানে পৌঁছনোর পরপরই তাঁদের সঙ্গে তাঁদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোনে বারবার চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁদের আত্মীয়স্বজন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই তিন নাগরিককে খুঁজে বের করতে দিল্লির ইরানি দূতাবাস এবং তেহরানে ইরানের বিদেশ মন্ত্রক, দুই জায়গাতেই বিষয়টি জানানো হয়েছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।