November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
জেলা

সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবলের, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে চিকিৎসাধীন

ডিউটিতে থাকাকালিন সার্ভিস রিভলবার থেকে গুলি করে চরম পদক্ষেপের চেষ্টা পুলিশ কনস্টেবলের ৷ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি ২৬ বছরের হিমাংশু মাঝি ৷ ঘটনাটি ঘটেছে ইমামবাড়া সদর হাসপাতালে ৷ এখানেই কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, আগামী 3 মার্চ হিমাংশুর বিয়ের তারিখ ঠিক হয়েছে ৷ জানা গিয়েছে, চন্দননগর পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন হিমাংশু মাঝি । বাড়ি বাঁকুড়ায় হিরবাঁধ এলাকায় ৷ কর্মসূত্রে চুঁচুড়া পুলিশ লাইনের কোয়ার্টারে থাকেন তিনি । বৃহস্পতিবার রাতে হাসপাতালের লক-আপে নাইট ডিউটি করছিলেন হিমাংশু। সেই সময়, আচমকা নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে চরম পদক্ষের নেন এই পুলিশ কর্মী । কী কারণে এই ঘটনা, তা এখনও পরিষ্কার নয় ৷ তদন্ত শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ঘটনার তদন্তের জন্য হাসপাতালে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, চাকরি পাওয়ার পর থেকে গত ৫ বছর ধরে পুলিশ লাইনে ডিউটি করছিলেন হিমাংশু মাঝি । ৩ মার্চ বিয়ের তারিখ ছিল। বিয়ের জন্য ছুটির আবেদনও করেন তিনি ৷ শুক্রবার ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর । শুক্রবার ভোরে তাঁর সঙ্গে কর্মরত অপর এক পুলিশ কর্মী বাথরুম যাওয়ার পর নিজেকে গুলি করেন হিমাংশু । তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনার বলেন, “প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যার চেষ্টা করেছেন পুলিশ কনস্টেবল ৷ তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখার জন্য আমরা তদন্ত শুরু করেছি ৷ তবে, ছুটি নিয়ে কোনও সমস্যা ছিল না ৷”