November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিদেশ

Myanmar: মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল! ৬০ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থেকেও সুস্থভাবে উদ্ধার মহিলা

মায়ানমারে ভয়াবহ কম্পনের পর কেটে গিয়েছে তিনদিন। দীর্ঘ সময় কেটে গেলেও ধ্বংসস্তূপের তলা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল এক মহিলাকে। যদিও ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল বেড়েই চলেছে। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে খবর, মৃতের সংখ্যা দু’হাজার পেরিয়ে গিয়েছে। মায়ানমারের জাতীয় মিডিয়া জানিয়েছে, ১৭০০ মানুষের মৃত্যু হয়েছে সেদেশে। ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের চিনা দূতাবাসের ফেসবুকে জানানো হয়, একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। প্রায় ৬০ ঘণ্টা তিনি চাপা পড়েছিলেন ম্যান্ডালে এলাকায় একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গোটা মায়ানমারের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বহু মানুষের মৃতদেহ এখনও চাপা পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নিচে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। ভূমিকম্পের প্রভাব পড়েছে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। সেখানে মৃতের সংখ্যা আপাতত ১৮। তবে নির্মীয়মাণ স্কাইস্ক্রেপার ভেঙে পড়ায় আরও ৭৬ জন চাপা পড়ে রয়েছেন বলে প্রশাসনের অনুমান। তাঁদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।