November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

ইন্ডিগো এয়ারলাইন্সের উপর ৯৪৪ কোটি টাকার জরিমানা ধার্য করল আয়কর বিভাগ 

কর ফাঁকির অভিযোগে ইন্ডিগো এয়ারলাইন্সের উপর ৯৪৪ কোটি টাকার জরিমানা ধার্য করল আয়কর বিভাগ ৷ জানা গিয়েছে, সম্প্রতি সংস্থার পেরেন্ট কম্পানি ‘ইন্টারগ্লোভ এভিয়েশন’-কে এই মর্মে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ ৷ যদিও সংস্থার দাবি, বিষয়টি সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক ৷ এর বিরুদ্ধে আদালতে আবেদন করা বলেও জানিয়েছে ইন্ডিগো ৷ সংস্থা আরও জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবর্ষের মূল্যায়নের উপর ভিত্তি করে এই জরিমানা ধার্য করা হয়েছে ৷ সংস্থার তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, “সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক মূল্যায়নের উপর ভিত্তি করে আয়কর আইনের ১৪৩(৩) ধারার অধীনে সংস্থার উপর জরিমানা ধার্য করা হয়েছে ৷ নির্দেশের বিরুদ্ধে আয়কর বিভাগের কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হলেও, তা খারিজ হয়ে গিয়েছে ৷ আয়কর বিভাগে বিষয়টি এখনও বিচারাধীন ৷” সংস্থার দাবি, সম্পূর্ণ ভুলভাবে তাদের উপর বিপুল অঙ্কের জরিমানা ধার্য করেছে আয়কর বিভাগ ৷ কোনও আইন না-মেনেই জরিমানা ধার্য করা হয়েছে বলে আইনি পদক্ষেপ করা হবে ৷ তবে এই নির্দেশের কোনও প্রভাব সংস্থার আয় থেকে শুরু করে পরিষেবা ও অন্য কার্যকলাপের উপর প্রভাব পড়েনি বলে জানিয়েছে উড়ান সংস্থা ৷ আয়কর আইনের ১৪৩(৩) ধারার অধীনে প্রতি অর্থবর্ষে একটি বিস্তারিত মূল্যায়ন করা হয়৷ এই মূল্যায়নটি ‘স্ক্রুটিনি মূল্যায়ন’ নামেও পরিচিত ৷ এই মূল্যায়নের অধীনে আয়কর রিটার্নে করদাতাদের বিভিন্ন দাবি, করের উপর ছাড় প্রভৃতি বিষয়ের সত্যতা নিশ্চিত করার জন্য ভালোভাবে যাচাই করা হয় ৷ উল্লেখ্য, অতীতেও দেশের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে একাধিকবার কর না দেওয়া সংক্রান্ত অভিযোগ উঠেছে ৷ যদিও বিশেষজ্ঞ মহলের দাবি, শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে এই অভিযোগ নতুন কোনও বিষয় নয় ৷ সংস্থাগুলি প্রায়ই এই ধরনের মূল্যায়নের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে থাকে ৷