November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা, উচ্চস্তরীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

সন্ত্রাসবাদকে সমুচিত শিক্ষা দেওয়াই এখন জাতীয় সংকল্প ৷ মঙ্গলবার লোক কল্যাণ মার্গের বাসভবনে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি সূত্রে খবর, সেখানে তিনি এই কথা জানিয়েছেন ৷ এদিনের বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ ইফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানকে কখন, কীভাবে জবাব দেওয়া হবে । সেই বিষয়টি তিনি দেশের তিন বাহিনীর উপর ছেড়ে দিচ্ছেন ৷ তিনি বলেন, “আমাদের বাহিনীর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে ৷ তারা সিদ্ধান্ত নেবে, ভারত কাকে নিশানা করবে, মোড কী হবে এবং কখন করবে ৷” তিনি নিশ্চিত করেছেন, “সন্ত্রাসবাদকে ধ্বংস করে দেওয়াই এখন আমাদের জাতীয় সংকল্প৷” এদিনের বৈঠকের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন তিনটি আধাসামরিক বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চস্তরীয় বৈঠক করেন ৷ এছাড়া অন্য দুই নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন ৷ সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য স্পষ্ট জানা যায়নি ৷

পহেলগাঁওয়ে জঙ্গি হানাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক ফের তলানিতে ঠেকেছে ৷ এই হামলায় ২৭ জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের বেশিরভাগ পর্যটক ৷ একজন নেপালের পর্যটকও ছিলেন ৷ এরপর জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ৷ এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের মদতপুষ্ট দ্য রেজিস্ট্যান্ট ফোর্স (টিআরএফ) ৷ এর পরদিন ২৩ এপ্রিল মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির উচ্চস্তরীয় বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ এই হামলার প্রায় 48 ঘণ্টা পরে বিহারের মধুবনিতে একটি সভা থেকে তিনি বলেন, “বিহারের মাটি থেকে আমি সারা দুনিয়াকে বলতে চাই, ভারত প্রতিটি জঙ্গিকে চিহ্নিত করবে এবং শাস্তি দেবে ৷ তাদের চক্রীরাও ছাড় পাবে না ৷ ভারতের মনোবল ভাঙা যাবে না ৷ সন্ত্রাসবাদীদের কোনওভাবেই রেয়াত করা হবে না ৷” এদিকে এই হামলার ঘটনার পর থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে লাইন অফ কন্ট্রোল (এলওসি)-তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করেছে পাক সেনা ৷ টানা পাঁচ দিন ধরে সীমান্তে গুলি চালাচ্ছে তারা ৷ ভারতের পাঁচটি পদক্ষেপের জবাবে পাকিস্তানও তাদের আকাশপথ ভারতের জন্য বন্ধ করেছে ৷ এছাড়া বন্ধ হয়েছে ভারত-পাক আটারি-ওয়াঘা আন্তর্জাতিক সীমান্ত ৷ ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিতের পাল্টা জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়েছেন, “জল বন্ধ হলে তাকে যুদ্ধ বলেই গণ্য করা হবে ৷”