November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

Caste Census : জাতিভিত্তিক গণনায় সবুজ সঙ্কেত দিল মোদি সরকার

কংগ্রেস দুষে জাতিভিত্তিক জনগণনার দাবি মেনে নিল কেন্দ্রের বিজেপি সরকার ৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর বিকেলে কেন্দ্রীয় রেল ও তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তটি জানান ৷ তিনি জানান, মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি (ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, সিসিপিএ) এই সিদ্ধান্ত নিয়েছে ৷ পরবর্তী জনগণনায় জাতিভিত্তিক গণনাকেও অন্তর্ভুক্ত করা হবে ৷ চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে বিহারের রাজনীতিতে জাতিকে কেন্দ্র করে তৈরি হওয়া সমীকরণের বিশেষ তাৎপর্য আছে ৷ সেদিক থেকে জাতিভিত্তিক গণনার ঘোষণা সবদিক থেকেই বিশেষ ৷ আর তাছাড়া কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার এই দাবি তুলেছে ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করে আসছিলেন ৷ শেষমেশ কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি ৷ এর ফলে সমাজের পিছিয়ে পড়া জাতির উন্নয়নের জন্য রূপরেখা তৈরির কাজ আরও ভালোভাবে করা সম্ভব বলে তাঁর অভিমত ৷ এদিন ক্যাবিনেটের সিদ্ধান্ত জানানোর সময় কংগ্রেসকে আক্রমণ করে অশ্বিনী বৈষ্ণব বলেন, “কংগ্রেস সবসময় জাতিভিত্তিক জনগণনার বিরোধিতা করেছে ৷ 2010 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং লোকসভায় জানিয়েছিলেন, জাতিভিত্তিক জনগণনা নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা ৷ এর জন্য একদল মন্ত্রীকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয় ৷ কিন্তু তারপরও কিছু হয়নি ৷ বেশিরভাগ রাজনৈতিক দলই জাতিভিত্তিক জনগণনার প্রস্তাব দিয়েছিল ৷ এরপরেও কংগ্রেস সরকার জাতিভিত্তিক জনগণনার পরিবর্তে শুধুমাত্র জাতির বিষয়ে একটি সমীক্ষা করেন ৷ তার নাম সোশিও ইকোনমিক কাস্ট সেনসাস (এসইসিসি) ৷ এখানেই পরিষ্কার, কংগ্রেস এবং তাদের ইন্ডিয়া জোট এই জাতিভিত্তিক জনগণনাকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে ৷” কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী আরও উল্লেখ করেন, “ভারতীয় সংবিধানের 246 নম্বর ধারা অনুযায়ী জনগণনা বা আদমশুমারি সপ্তম শিডিউল-এর ইউনিয়ন লিস্টের 69 নম্বরে বলা হয়েছে ৷ তাই সংবিধান অনুযায়ী জনগণনা কেন্দ্রীয় বিষয় ৷” কেন্দ্রীয় সরকারের বিষয় হওয়া সত্ত্বেও দেশের একাধিক রাজ্য নিজের মতো করে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে ৷ এই প্রসঙ্গে অশ্বিনী বলেন, “কয়েকটি রাজ্য নিয়ম মেনে জাতিভিত্তিক সমীক্ষা করেছে ৷ কিন্তু অন্য কয়েকটি রাজ্য রাজনৈতিক বিষয়কে প্রাধান্য দিয়ে এই সমীক্ষা সম্পন্ন করেছে ৷ তাদের এই সমীক্ষা স্বচ্ছ নয় ৷ ওই সমীক্ষা সমাজে সন্দেহ ছড়াতে পারে ৷ রাজনীতির মাধ্যমে সামাজিক বিন্যাস যেন নষ্ট না হয় ৷ সেটা আমাদের দেখতে হবে ৷”