November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

রাজধানীর দিল্লি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অন্তত ২৫টি দোকান

দিল্লি হাট ভারতের গ্রামীণ হাট বা মেলার অনুপ্রেরণায় তৈরি। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের স্টল থাকে। বেশিরভাগই কাপড়ের দোকান। এ ছাড়াও জুয়েলারি, অ্যান্টিকের দোকানও রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।  বিভিন্ন রাজ্যের স্টলেই আগুন লেগেছে। দমকল সূত্রে খবর, ২৫ থেকে ৩০টি স্টল পুড়ে ছাই হয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘ আগুন লাগার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। সবাই দৌড়তে শুরু করে। যে করে হোক, সবাই বাইরে বেরতে চাইছে তখন। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন।’ আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দিল্লির শিল্প, সংস্কৃতি ও ভাষা মন্ত্রী কপিল মিশ্র। তিনি জানান, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।