November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

গুজরাতে নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৬ জনের

 গুজরাতে নদীতে ডুবে মৃত্যু হলো ৬ জনের। মৃতদের মধ্যে চার জন মহিলা। মৃতরা সবাই একই পরিবারের। বুধবার রাতে নদী থেকে তাদের দেহগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গুজরাটের খেদা জেলায়। সেখানকার কানিজ গ্রামে এ ই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃতরা সবাই এই পরিবারের। তাদের বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে। তাদের বেশিরভাগই একে অপরের সম্পর্কীয় ভাই-বোন। এলাকার পুলিশ সুপার  রাজেশ গাদিয়া জানিয়েছেন, ওই ছয় ভাই-বোন সেখানকার মেসো নদীতে স্নান করার জন্য গিয়েছিল। কিন্তু কোনও কারণে তারা সবাই ভেসে যায়। পরে উদ্ধার কাজ চালিয়ে ওই ছ জনের দেহ পাওয়া যায়।  মৃতদের মধ্যে দুই জনের বাড়ি কানিজ গ্রামে। অন্যরা সেখানে বেড়াতে এসেছিল। আমেদাবাদ থেকে এসেছিল তারা। অনেক দিন পরে সম্পর্কীয় ভাইবোনেরা এক সঙ্গে হওয়ার পরে তাদের মধ্যে ছিল আনন্দের পরিবেশ। তারা বুধবার সবাই এক সঙ্গে বিকালের পরে গ্রামের পাশের নদীতে স্নান করতে গিয়েছিল। সূত্রের খবর, ওই ভাই-বোনদের মধ্যে একজন ভেসে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যায় অন্যরাও।