November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
খেলা

পাটনা বিমানবন্দরে আইপিএলের বৈভবের সঙ্গে সাক্ষাত প্রধানমন্ত্রীর

কনিষ্ঠ হিসেবে আইপিএল শতরান, যা টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততমও বটে ৷ ১৪ বছর বয়সে আইপিএল আত্মপ্রকাশে সাড়া জাগিয়ে সম্প্রতি ঘরে ফিরেছেন রাজস্থান রয়্য়ালস ওপেনার বৈভব সূর্যবংশী ৷ আর শুক্রবার পটনা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করলেন আইপিএল সেনসেশন ৷ সঙ্গে ছিলেন ক্রিকেটারের মা-বাবাও ৷ সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ প্রধানমন্ত্রী ৷ দু’দিনের বিহার সফরে শুক্রবার পাটনা বিমানবন্দরে নিউ টার্মিনালেরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই বৈভব ও তাঁর অভিভাবকদের সঙ্গে সাক্ষাত হয় নরেন্দ্র মোদির ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে করমর্দন করলেও পরে তাঁর পা ছুঁয়ে প্রণাম সারেন আইপিএলে ৩৫ বলে শতরানকারী ক্রিকেটার ৷ আর বৈভব-সাক্ষাতের একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, “পাটনা বিমানবন্দরে ক্রিকেটের তরুণ তুর্কি ও তাঁর পরিবারের সঙ্গে আলাপ হল ৷ বৈভবের ব্য়াটিংশৈলী দেশজুড়ে প্রশংসিত হয়েছে ৷ ওকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ৷” এক কোটিরও বেশি দামে গত নভেম্বরে মেগা নিলামে বৈভব সূর্যবংশীকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস ৷ বিহারের হয়ে আগেই ঘরোয়া ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন বাঁ-হাতি এই ব্য়াটার ৷ তবে চলতি আইপিএলে শুরুর দিকে একাদশে সুযোগ না-পেলেও অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পেতে মরশুমের মাঝপথে শিকে ছেঁড়ে অষ্টম শ্রেণিতে পড়া ক্রিকেটারের ৷ সাড়া জাগিয়ে শুরু করলেও প্রথম দু’ম্য়াচে বড় রান আসেনি ৷ তবে তৃতীয় ম্যাচে সূর্যবংশীর ব্য়াটিং বৈভবে মুগ্ধ হয় আসমুদ্র-হিমাচল ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নাম তুলে ফেলেন তিনি ৷