November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের দিনই ধিক্কার মিছিলের ডাক ‘যোগ্য শিক্ষকদের

 রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার কলকাতায় তাঁর কর্মসূচি রয়েছে ৷ আর সেদিনই তিলোত্তমা আবারও সরগরম হতে চলেছে ‘যোগ্য শিক্ষক’দের ধিক্কার মিছিলে । শুক্রবারের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদেই রবিবার ফের ধিক্কার মিছিলের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ । প্রসঙ্গত, শুক্রবার শিয়ালদহ থেকে অর্ধনগ্ন অবস্থায় মিছিলে ডাক দিয়েছিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ । কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই আটক করতে দেখা যায় পুলিশকে । মিছিলের রুট পরিবর্তন করে ধর্মতলায় করা হয় । সেখানেও আটক করা হয় বহু শিক্ষক-শিক্ষিকাকে । শেষে বিকাশ ভবনের সামনেই অর্ধনগ্ন মিছিল শুরু করেন শিক্ষকরা । অভিযোগ, সেখানে তাঁদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ । যার তীব্র প্রতিবাদ করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা । আর এই প্রতিবাদেই রবিবার ধিক্কার মিছিলের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ । অন্যদিকে সেইদিনই জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীর দিনে কলকাতায় থাকছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর সেইদিনই কলকাতায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষকেরা । ফলে শাহী সফরকালেই সরগরম হবে মহানগর । শুক্রবারের ঘটনার প্রেক্ষিতে রবিবার ধিক্কার মিছিল যে জোরদার হবে, তা বলাই বাহুল্য । পুলিশ কীভাবে তা সামাল দেয়, সেটাই এখন দেখার । আন্দোলনরত শিক্ষকরা, যেসমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের আটক এবং গ্রেফতার করা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।