November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

বর্ষার শুরুতেই কেরলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, মৃত ৩১

বর্ষার শুরুতেই কেরলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ৷ এ বছর নির্ধারিত সময়ের প্রায় সাতদিন আগে কেরলে বর্ষা প্রবেশ করে ৷ তারপর থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে ৷ আর তার জেরে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কা আরও বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের আটটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ৷ পাথানামথিট্টা, আলাপ্পুঝা , কোয়াট্টাম, এর্নাকুলাম, লুদিক্কি, ত্রিসুর, কান্নুর এবং কাসাগোদা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ৷ এই জেলাগুলিতে লাল সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে ৷ তাছাড়া বহু জায়গায় বাড়িও ভেঙে গিয়েছে ৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে আরও সাতজনের প্রাণ গিয়েছে ৷ আর সবমিলিয়ে গত কয়েকদিনে মৃতের সংখ্যা বেড়ে হল ৩১ ৷ শুধু তাই নয়, প্রশাসনের একটি সূত্র বলছে, প্রবল ঝড়-বৃষ্টির জেরে ফসলের জমিও নষ্ট হয়েছে ৷ কয়েকটি জেলার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন ৷ উদ্ধারের কাজও শুরু করেছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকদের জানান, সরকার ৫৯টি ত্রাণ শিবির শুরু করেছে ৷ সেখানে 1200 জন আশ্রয় নিয়েছেন ৷ রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি কেমন তা জানতে তৎপর প্রশাসন ৷ কোথাও পরিস্থিতি খারাপ হয়েছে খবর পেলেই উদ্ধারকারীদের সেখানে পাঠানো হচ্ছে ৷ গত বছর ভরা বর্ষায় কেরলের ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসের ঘটনায় প্রায় ৪০০ জনের প্রাণ গিয়েছিল ৷ এবারও বর্ষার শুরুতেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হল কেরলে ৷