November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
ক্রাইম

বউদির কাটা মুন্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ দেওরের

বউদির কাটা মাথা নিয়ে রাস্তা ধরে হেঁটে গিয়ে বাসন্তী থানায় আত্মসমর্পণ দেওরের। শনিবার সাতসকালে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায়। এই দৃশ্য দেখে স্তম্ভিত পথচলতি স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে এই কাণ্ড ঘটাল যুবক, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহত সতী মণ্ডল। বাসন্তীর ভরতগড এলাকার বাসিন্দা তিনি। অভিযুক্ত বিমল মণ্ডলও একই এলাকাতেই থাকেন। নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বউদি ও দেওর। স্থানীয়দের দাবি, শনিবার সকালে স্থানীয় একটি মাঠে দাঁড়িয়ে দু’জনের বাকবিতণ্ডা চলছিল। অভিযোগ, তারই মাঝে আচমকা চপার দিয়ে বউদিকে আক্রমণ করে বিমল। ধড় থেকে মাথা আলাদা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন সতী। এরপর এক হাতে কাটা মুণ্ডু এবং অপর হাতে চপার নিয়ে হাঁটতে শুরু করে বিমল। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে ভাবলেশহীনভাবে হেঁটে যাচ্ছে বিমল। আশপাশের পথচলতি মানুষ তাকে দেখে আঁতকে ওঠেন। ধীরে ধীরে হেঁটে বাসন্তী থানায় পৌঁছয়। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাটা মাথা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যে অস্ত্র দিয়ে খুন করেছে সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। ঠিক কী কারণে সে নৃশংস ভাবে খুন করল তাও জানার চেষ্টা হচ্ছে।