November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

৪৮ ঘণ্টার ব্যবধানে প্রধানমন্ত্রীর পর এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার ২৬ বিধানসভা নির্বাচনের রণনীতি সাজাতে বঙ্গ সফরে অমিত শাহ। শনিবার ২০ ঘণ্টার কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন শাহ। জানা গিয়েছে, শনিবার রাতে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। থাকবেন নিউটাউনের একটি হোটেলে। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে তাঁর। রবিবার প্রথমে যোগ দেবেন রাজারহাটের একটি সরকারি অনুষ্ঠানে। এরপর যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই সাংগঠনিক সভা রয়েছে শাহের। মণ্ডল স্তর পর্যন্ত সমস্ত নেতাদের নিয়ে ২৬-এর রণনীতি ঠিক করে দিতে পারেন তিনি। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদনও করতে পারেন। দিল্লি ফিরবেন রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটের ফ্লাইটে।  মূলত ৩টি বিষয়কে সামনে রেখেই আসন্ন নির্বাচনের প্রচারের সুর বেঁধেছে BJP। প্রথমত, ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনার সাফল্য, দ্বিতীয়ত,  তৃণমূলকে বিঁধতে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং ২৬ হাজার চাকরিহারার যন্ত্রণা তুলে ধরা এবং সর্বোপরি, তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির ইস্যুতে নিয়ে আরও জোরদার প্রচার চালিয়ে হিন্দু ভোট এককাট্টা করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আলিপুরদুয়ার থেকে ৩২ মিনিটের বক্তৃতায় এই ৩ বিষয়ের উপরই জোর দিয়েছেন। সেই সুরেই সুর চড়াতে পারেন অমিত শাহ। তবে তিনি অবশ্য বঙ্গ BJP-র সাংগঠনিক দুর্বলতা নিয়ে নানা নির্দেশিকাও দিতে পারেন শুভেন্দু-সুকান্তদের।