November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিদেশ

‘আমরা ভারত-পাকিস্তানকে যুদ্ধ থেকে বিরত করেছি’, ফের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য ফের নিজেকে কৃতিত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, “আমরা ভারত ও পাকিস্তানকে যুদ্ধ থেকে বিরত করেছি। আমি বিশ্বাস করি এটি একটি পারমাণবিক বিপর্যয়ে পরিণত হতে পারত এবং আমি ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। ওই দেশগুলির মহান নেতারা বুঝতে পেরেছিলেন এবং তারা একমত হয়েছিলেন ৷ তাই এই সব বন্ধ হয়ে গিয়েছিল।” তিনি আরও বলেন, “আমি আমার জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমরা বাণিজ্যের কথা বলি এবং আমরা এমন লোকদের সঙ্গে বাণিজ্য করতে পারি না যারা একে অপরকে গুলি চালাচ্ছে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যেতে পারে। আমরা অন্যদের যুদ্ধ থেকে বিরত রাখছি… আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী আছে। আমাদের কাছে বিশ্বের সেরা নেতারা আছেন।” যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি আগেই খারিজ করেছে দিল্লি৷