November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

পাক গুপ্তচরের খোঁজে কলকাতা শহরের ১৫টি জায়গায় তল্লাশি চালালো এনআইএ

কলকাতায় দফায় দফায় তল্লাশি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির । শনিবার সকাল থেকে কলকাতার আলিপুর, বেনিয়াপুকুর, পার্কসার্কাস এলাকায় চলছে এনআইএয়ের এই তল্লাশি । গোয়েন্দা সূত্রে খবর, শহরে লুকিয়ে রয়েছে একাধিক জঙ্গি থেকে পাক গুপ্তচর ৷ এই সন্দেহে ও তাদের খোঁজে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে । তবে এই তল্লাশি নিয়ে এনআইএয়ের তরফে কোনও বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি । তবে এনআইএ সূত্রে মূলত জানা গিয়েছে, দেশজুড়ে এক সঙ্গে এই তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ । এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসম ৷ একযোগে এদিন মোট ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ এনআইএ সূত্রে জানা গিয়েছে, মূলত এদিন কলকাতায় বেনিয়াপুকুর এবং আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালান এনআইয়ের আধিকারিকরা । বেশ কিছু টেরর ফান্ডিং সংক্রান্ত তথ্য মিলেছে ৷ পাশাপাশি একাধিক সময় জঙ্গি বা গুপ্তচর সন্দেহে ব্যক্তিদের গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা । আর তাদের থেকে তথ্য পাওয়ার পরই এদিন কলকাতার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালাল এনআইএ ৷