November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টি-ধসে ভেসে গেল গাড়ি, মৃত দুই অন্তঃসত্ত্বা ও ৪ নাবালক

দুর্ঘটনায় মৃত্যু হল দুই পরিবারের সাত সদস্যের ৷ শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের সেপ্পায় ভারী বৃষ্টিতে ধস নামে ৷ তাতেই ভেসে যায় দুই পরিবারের গাড়ি ৷ দুর্ঘটনাটি ঘটেছে ইস্ট-কামেং জেলায় ১৩ নম্বর জাতীয় সড়কে ৷ মৃতদের মধ্যে দু’জন অন্তঃসত্ত্বা এবং চারজন নাবালক ৷ মৃতরা শঙ্কর ওরফে সাজু বুদি আকা (৩৫), চার মাসের অন্তঃসত্ত্বা তাসুম বুদি আকা (২৫), কাচুং বুদি আকা (৮), নিচা বুদি আকা (৪), সাত মাসের অন্তঃসত্ত্বা জাজুম ইয়ামে (৩৩), তুসুম ইয়ামে (৫) এবং পাটিয়া ইয়ামে ৷ তারা সবাই কিটচাং গ্রামের বাসিন্দা ৷ ইস্ট কামেং জেলায় এসপি কি সিকম জানান, পাহাড়ে ধসের ফলে প্রবল স্রোতে জল নীচে নামছিল ৷ সেই জলের তোড়ে ভেসে যায় সাদা রঙের মারুতি গাড়ি ৷ কেউ পালাবার কোনও সুযোগ পায়নি ৷ কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে ৷ এদিকে গতকাল রাতভর প্রবল বৃষ্টি, ধস এবং অত্যন্ত কম দৃশমানতার জেরে উদ্ধারকার্য চালিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি ৷ পুলিশের উচ্চাধিকারিক বলেন, “পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে নিরাপদে তল্লাশি অভিযান চালানো সম্ভব হয়নি ৷” শনিবার ভোরে স্থানীয় গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধারকার্য শুরু হয় ৷ এসপি কি সিকম বলেন, “কয়েক ঘণ্টা ধরে চিরুনি তল্লাশির পর জাতীয় সড়ক থেকে প্রায় ১৫০ কিমি নীচে ওই মারুতি গাড়িটিকে পড়ে থাকতে দেখা যায় ৷ গাড়ি সম্পূর্ণ ভেঙেচুরে একেবারে কাদায় ঢুকে গিয়েছিল ৷” আরেকটি টাটা সুমো গাড়ি ওই একই জায়গায় একটি গর্তে পড়ে থাকতে দেখা যায় ৷ যদিও এক্ষেত্রে কোনও হতাহতের খবর মেলেনি ৷