November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিনোদন

‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এর খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী

‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-র খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী। এই প্রতিযোগিতার টপ ৪০ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের ২১ বছর বয়সি নন্দিনী গুপ্তও। তিনি ২০২৩ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। অনেকেই প্রত্যাশা করেছিলেন ঐশ্বর্য রায় বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের পর হয়তো দেশের হয়ে এই খেতাব জিতবেন নন্দিনী। কিন্তু শেষমেশ মুকুট ছিনিয়ে নিয়ে গেলেন থাইল্যান্ডের সুন্দরী। উল্লেখ্য, ২০২৫-এর মিস ওয়ার্ল্ড অনুষ্ঠানটি ভারতেই। ভারতীয় সময়ে সন্ধে সাড়ে ৬টায় এই প্রতিযোগিতা শুরু হয় হায়দরাবাদের হাইটেক্স এগজ়িবিশন সেন্টারে। বিজেতা নির্বাচনের কমিটিতে ছিলেন দুই ভারতীও। তাঁরা হলেন অভিনেতা সোনু সুদ এবং উদ্যোগপতি সুধা রেড্ডি।