November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের !

ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি হওয়া নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। দফায় দফায় আলোচনা হলেও এখনও কোনও রফাসূত্র মেলেনি। এর মধ্যেই ২৫ অগাস্ট বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে ভারতে আসার কথা মার্কিন প্রতিনিধিদের। এই পরিস্থিতিতে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত হুঁশিয়ারির সুরে জানালেন, যদি দুই দেশ (ভারত-আমেরিকা) শীঘ্রই বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে না পারে, তাহলে ভারতীয় আমদানি পণ্যের উপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। ১ অগাস্ট থেকে বিভিন্ন দেশের উপর ‘পারস্পরিক’ বা পালটা শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। বহু দেশ ইতিমধ্যে আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। তবে এখনও পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি (India-US Trade Deal) হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় পণ্যের ক্ষেত্রেও ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্পের ইঙ্গিত, ‘আমিও তাই মনে করি।’ ভারতকে ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করলেও মার্কিন প্রেসিডেন্ট এও মনে করেন, অন্য যে কোনও দেশের তুলনায় ভারতে আমেরিকার পণ্যের উপর বেশি পরিমাণ শুল্ক ধার্য করা হয়। সেই কারণে ভারতের উপরও পালটা শুল্ক চাপানোর ভাবনাচিন্তা করছেন ট্রাম্প। কয়েকদিন ধরেই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে নানা কথা শোনা গিয়েছে। সম্প্রতি ওয়াশিংটন সফরেও যান দিল্লির দূতেরা। মার্কিন প্রেসিডেন্ট নিজেও জানিয়েছিলেন, ভারতের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। কিন্তু শুল্ক ছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও এখনও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ইতিমধ্যেই ২২টি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। শেষ পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি কোনদিকে গড়ায়, বা একমত হয়ে দু’পক্ষ চুক্তি করতে পারবে কি না, সে প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।