November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

জম্মু-কাশ্মীরের জঙ্গি দমন অভিযানের মধ্যেই শ্রীনগর থেকে নিখোঁজ BSF জওয়ান

শ্রীনগর থেকে BSF জওয়ান নিখোঁজ। বৃহস্পতিবার সন্ধে থেকে সুগম চৌধুরী (২৪) নামে ওই কনস্টেবলের খোঁজ মিলছে না। BSF-এর ৬০ নম্বর ব্যাটেলিয়নের ওই জওয়ান পান্থাচকের সদর দপ্তরে ক্যাম্পে জেনারেল ডিউটিতে কর্মরত। এই ঘটনায় প্রবল শোরগোল পড়েছে। পহেলগামে হামলার পরে জম্মু-কাশ্মীর জুড়ে জোরদার জঙ্গি দমন অভিযান চলছে। এই পরিস্থিতিতে ওই বিএসএফ জওয়ানের নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। পুলিশ জানিয়েছে, পান্থাচক থানায় মিসিং ডায়েরি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। জওয়ানের খোঁজ পেতে পুরো দমে তল্লাশি চলছে। তল্লাশি চালানো হচ্ছে পান্থাচক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, শ্রীনগর রেল স্টেশনে। কিন্তু শুক্রবার বেলা ১০টা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের সব থানায় ওই জওয়ানের ছবি দিয়ে নিখোঁজের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বুলন্দশহরের কোতোয়ালি দেহাতের শিখেরা গ্রামে বাড়ি কনস্টেবল সুগম চৌধুরীর। পুলিশ জানিয়েছে, মিসিং ডায়েরিতে উল্লেখ করা হয়েছে নিখোঁজের আগে ওই কনস্টেবলের আচরণে অস্বাভাবিকতা ছিল না। মানসিক চাপে রয়েছেন বলেও ব্যাটেলিয়নের কারও মনে হয়নি। কনস্টেবলের বাড়ির লোকজনকে তাঁর নিখোঁজের খবর জানানো হয়েছে।