November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের মধ্যেই ভারতে ব্যবসার জন্য স্টারলিঙ্ককে অনুমতি দিলো মোদি সরকার

ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক ও পেনাল্টি চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দিকে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে ইলন মাস্কের। এর মধ্যেই ইলন মাস্কের স্টারলিঙ্ক সংস্থাকে ভারতে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ভারত আনুষ্ঠানিকভাবে ইলন মাস্কের স্টারলিঙ্ককে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানের লাইসেন্স দিয়েছে। তা  ভারতে ক্রমবর্ধমান ডিজিটাল বাজারে মাস্কের ওই কোম্পানির  প্রবেশের পথ প্রশস্ত করবে। উল্লেখ্য, ১৯৯৫ সালের ৩১ জুলাই ভারতে  আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন পরিষেবা চালু হয়। এর ৩০তম বার্ষিকী উপলক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে। পিটিআই সূত্রে খবর, কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য স্টারলিঙ্ককে একটি ইউনিফাইড লাইসেন্স দেওয়া হয়েছে। তা স্পেকট্রাম বরাদ্দ এবং গেটওয়ে স্থাপনের জন্য কাঠামো প্রস্তুত  এবং  মসৃণভাবে চালু করার বিষয়টি নিশ্চিত করবে।’