November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

‘বাংলায় কেউ কথা বললেই গ্রেপ্তার, মারধর- হেনস্থা’! ক্ষোভ প্রকাশ সুপ্রিমকোর্টের

‘কোনও একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই কি তাঁকে বিদেশি বলা হবে’- শুক্রবার কেন্দ্রের কাছে এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে দেশের নানা প্রান্তে মারধর, হেনস্থা, গ্রেপ্তার, এমনকী জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে- এমন অভিযোগ বারবারই তুলে আসছে রাজ্যের শাসকদল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কেন্দ্রকে প্রায় প্রতিদিনই নিশানা করছেন। যে মূলগত বিষয় নিয়ে বিতর্কের সূত্রপাত, এ দিন সেই প্রশ্নটাই তুলেছে দেশের সর্বোচ্চ আদালত। বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুতে দায়ের মামলায় শুক্রবার শুনানি চলছিল বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। সেই শুনানি চলাকালীন বিচারপতি বাগচি বলেন, ‘কোনও একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই কি তাঁকে বিদেশি বলা হবে?’ একই সুরে বিচারপতি সূর্য কান্তের প্রশ্ন, ‘বাংলায় কথা বললেই তাঁকে বাংলাদেশি বলা হচ্ছে?’ এ দিন কেন্দ্রের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে তিন বিচারপতির বেঞ্চ। আগামী ১১ সেপ্টেম্বর এই ব্যাপারে কেন্দ্রকে তার বক্তব্য জানাতে হবে। সুপ্রিম-পর্যবেক্ষণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মাননীয় সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলার সূত্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে যুগান্তকারী নির্দেশ ও পর্যবেক্ষণ দিয়েছেন। সীমান্ত রাজ্য হিসেবে বাংলার ঐতিহাসিক ভূমিকা স্বীকার করে প্রজন্মের পর প্রজন্মে বাংলা কী ভাবে আশ্রয়, ভরসা ও সংস্কৃতির আশ্রয়স্থল হয়েছে, তার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে আজকে মিলেছে।…আটক হওয়া বিপন্ন পরিযায়ী শ্রমিকদের জন্য একটা বড় ভরসার জায়গা আজ তৈরি হলো।’ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এ দিন নির্দেশ দেয়, বীরভূমের সুনালি খাতুন–সহ যাঁদের বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়েছে বলে অভিযোগ, সেই সংক্রান্ত হেবিয়াস কর্পাস মামলা–সহ এই ইস্যুতে দায়ের যাবতীয় মামলা দ্রুত শুনতে হবে কলকাতা হাইকোর্টকে। শীর্ষ আদালতের বক্তব্য, এই ইস্যুতে সামগ্রিক ভাবে যে মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে, তার সঙ্গে ওই হেবিয়াস মামলার কোনও সম্পর্ক নেই। ফলে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ ইস্যুতে যে সব মামলা দায়ের হয়েছে, সেই গুলি শোনায় আর বাধা রইল না।