November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিনোদন

বেটিং অ্যাপের প্রচারের জন্য টলিউড অভিনেতাকে ইডির সমন!

 টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির। হাজিরা দিতে হবে আগামী মাসে। অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই অভিনেতা আইনি জটিলতায় পড়েছেন, টলিপাড়ার সূত্রে তেমনটাই খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে টলিউড অভিনেতা অঙ্কুশকে। প্রসঙ্গত, গতবছর থেকেই এই অবৈধ বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড, দক্ষিণে সিনেতারকাদের পাশাপাশি ক্রিকেটারদের নামও চর্চার শিরোনামে এসেছে। সূত্রের খবর, এবার সেই তালিকাতেই অঙ্কুশ। জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলমান তদন্তের অংশ হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলে খবর। অভিযোগ, বিপুল জনপ্রিয় তারকাদের সোশাল মিডিয়া ব্যবহার করে বেটিং সংস্থাগুলি তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের প্রচার করছে। যেহেতু জনপ্রিয় তারকারা এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত, তাই স্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছেন আমজনতাও। বিশেষত মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলি আকৃষ্ট হচ্ছে এবং আর্থিক লোকসানের শিকার হচ্ছেন অনেকে।