November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

জম্মু-কাশ্মীরে ফের মেঘভাঙা বৃষ্টি, ধস নেমে মৃত ১০

জম্মু-কাশ্মীরের রামবানে মেঘভাঙা বৃষ্টি এবং রিয়াসিতে ধস নেমে শনিবার অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রিয়াসির ধসে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রিয়াসির মাহোরে এলাকার বাড্ডের গ্রামে প্রবল বৃষ্টির জেরে ধস নামে। কাঁচা বাড়িতে ছিলেন নাজির আহমেদ, তাঁর স্ত্রী ও পাঁচ নাবালক সন্তান। ধসে সাত জনেই চাপা পড়েন বলে জানা গিয়েছে। শনিবার সকালেই রামবান জেলার রাজগড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধার কাজ শুরু করেছেন প্রশাসনের কর্মীরা।